আকর্ষণীয় লুকের সঙ্গে লঞ্চ করল নতুন redmi watch - The News Lion

আকর্ষণীয় লুকের সঙ্গে লঞ্চ করল নতুন redmi watch



দি নিউজ লায়নঃ      বর্তমান যুগে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে স্মার্ট ওয়াচ। আর সেই কথা মাথাতে রেখে ক্রেতাদের জন্য রেড মি লঞ্চ করল নতুন redmi watch। আর এই স্মার্ট ওয়াচে রয়েছে একাধিক নতুন সুবিধা। এই ঘড়ি ইতিমধ্যে আনা হয়েছে চিনের বাজারে। তবে আন্তর্জাতিক বাজারে কবে এই স্মার্ট ওয়াচ আনা হবে তা এখনো জানা যায়নি। 


তবে মনে করা হচ্ছে এই ঘড়ি আকর্ষণীয় লুকের সঙ্গে লঞ্চ করার ফলে সুবিধা পাবে সাধারন গ্রাহকেরা। এই ঘড়িতে রয়েছে উন্নত ব্যাটারি। যা একবার চার্জ দিলে চলবে নাগাড়ে ১২ দিন পর্যন্ত। এছাড়া এতে রয়েছে হার্ট রেট মনিটরের সুবিধা। ওজনে অত্যন্ত হালকা হওয়ার ফলে মনে করা হচ্ছে সুবিধা হবে সকলের।  এই ঘড়ির দাম রাখা হয়েছে cny 299 ।


 ইতিমধ্যে এই ঘড়ির প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে আগামী ১ ডিসেম্বর থেকে এই ঘড়ির সেল শুরু হবে mi এর মূল ওয়েবসাইট থেকে। জানা গিয়েছে বেশ কয়েকটি রঙে আনা হয়েছে এই ঘড়ি ফলে ক্রেতারা নিজেদের ইচ্ছেমত রঙের মডেল কিনতে পারবে।  এতে রয়েছে ১.৪ ইঞ্চি ডিসপ্লে। এতে রয়েছে জল নিরোধকের সুবিধাও। রয়েছে একাধিক মোডের সুবিধা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.